1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন জয়পুরহাটের ২টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু  দীঘিনালায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, ভোট কেন্দ্র পরিদর্শন খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষের ওয়াদুদ ভূঁইয়ার বড় জয়, জেলায় ভোট পড়েছে ৬২ শতাংশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট গ্রহণ রিটার্নিং কর্মকর্তাদের

জয়পুরহাটের ২টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু 

আবু রায়হান  ,  জয়পুরহাট 
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে এবং বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। এখানে ভোট কেন্দ্র রয়েছে ২৫৫টি এবং এ দু’টি আসন মিলে মোট ভোটার সংখ্যা ৮লাখ ১৭ হাজার ৮৪৬ জন। খুব সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা আসা শুরু করেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
 জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষে জয়পুরহাটে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২প্লাটুন র‍্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ২০ জন মাঠে কাজ করছেন।
জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ, বাসদ (মার্কসবাদি) ও সতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী এবং জয়পুরহাট- আসনে বিএনপি ও জামায়াত সহ এ দুটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।  এই রিপোর্ট পাঠানো পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট