1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ শিবালয়ে বুতনী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দৈনিক ভোরের আওয়াজ-এর মেঘনা উপজেলা প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আবুল কাশেমের যোগদান গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় দুর্ঘটনারোধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য! দাবি আদায় না হলে গাইবান্ধায় সব ওষুধের দোকান বন্ধের ঘোষণা

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

ভোরের আওয়াজ ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে।
সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোর থেকেই ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকেই সপরিবারে ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় সেখানে ভোট হয়নি।

ইসি সূত্র জানায়, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় রয়েছে।নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন উপলক্ষ্যে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য, ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ আনসার ও ভিডিপি সদস্য, ৩৭ হাজার ৪৫৩ বিজিবি সদস্য, ৯ হাজার ৩৪৯ র‌্যাব সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।প্রথমবারের মতো নির্বাচনে ইউএভি (ড্রোন) ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—দলীয় ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট