শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

দাবি আদায় না হলে গাইবান্ধায় সব ওষুধের দোকান বন্ধের ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬



গাইবান্ধা গাইবান্ধা জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ৪ দফা দাবি আদায়ে উত্তাল হয়ে উঠেছে জেলা শহর। রোববার শহরের ডিবি রোডস্থ গানাসাস মার্কেটের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে ওষুধ ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়িত না হলে জেলার সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
​মানববন্ধন ও জনদুর্ভোগের শঙ্কা: রোববার সকালে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিপুল সংখ্যক ওষুধ ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বর্তমান সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সাধারণ মানুষের মাঝে তাদের দাবিসম্বলিত লিফলেট বিতরণ করেন। ব্যবসায়ীরা জানান, রোগীদের সেবার কথা বিবেচনা করে তারা এখনো দোকান খোলা রেখেছেন, তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। আন্দোলনরত ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো:
১. জেলা শাখার কথিত ‘অবৈধ’ আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। ২. বাতিলকৃত আহ্বায়ক কমিটির সকল সদস্যের সদস্যপদ আজীবনের জন্য নিষিদ্ধ করা। ৩. গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের মূল কারিগর রংপুরের আব্দুল কাদের ও নীলফামারীর সবুজসহ সংশ্লিষ্ট সকলকে সাধারণ সদস্যদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৪. সাংগঠনিক নিয়ম অনুসরণ করে এবং প্রশাসনের নিবিড় তদারকির মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওষুধ ব্যবসায়ী আবু সাঈদ শিমুল, শরিফুল কবির রনি, রেজাউল করিম তাজু, জিল্লুর রহমান মাসুম, মো. আলমগীর কবির এবং রেজা তৌফিকুর রহমান রানা। এছাড়াও বক্তব্য দেন মো. জাফর ছাদেক, শহিদুর রহমান মিঠু, ফারুক আহম্মেদ বিপ্লব, মো. সেলিম মিয়া, মো. মাহফুজার রহমান, মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. আমজাদ হোসেন প্রমুখ। ​বক্তারা বলেন, “একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে কমিটি গঠন করে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন করছে। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায় ওষুধের মতো জরুরি সেবা বন্ধ রেখে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews