1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক সত্ত্বেও গ্রেফতার অভিযান জোরদার ইরানের জাপানের নির্বাচনে তাকাইচির দলের সুপার মেজরিটি নিশ্চিত নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’  নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলে ইসির পরিপত্র : অমান্য করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এই নকশী শিল্পকে প্রভূত উন্নয়ন সাধন করে মা-বোনদের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে- মামুন “এটা আমার শেষ বক্তব্য কী’না জানি’না”হয়’তো এটা আমার শেষ বক্তব্য হতে পারে – আফরোজা খানম রিতা ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সচিব বাউফলে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক সত্ত্বেও গ্রেফতার অভিযান জোরদার ইরানের

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  ‘‘ সাম্প্রতিক বিক্ষোভের পর গতকাল সোমবার ইরান কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তারা গ্রেফতার অভিযান আরও জোরদার করেছে।

তবে একই সঙ্গে ইরান পরমাণু বিষয়ে পরবর্তী আলোচনার জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে।প্রধান সংস্কারপন্থী জোটের মুখপাত্র জাভাদ ইমামের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বেকে গ্রেফতার করা হয়েছে। এ সব গ্রেফতার এমন এক সময়ে ঘটছে, যখন ইরানি ও মার্কিন কর্মকর্তারা ওমানে বৈঠক করছেন।

এই বৈঠককে উভয় পক্ষই ইতিবাচক বলে বর্ণনা করেছে।গত শনিবার ইরানের একটি আদালত নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও কারাদণ্ড দিয়েছে এবং গতকাল সোমবার বিশিষ্ট ভিন্নমতাবলম্বী মেহেদী কারোবির ছেলে হোসেইন কারোবিকে গ্রেফতার করা হয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতায় আসার পর থেকে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে এটি একটি। এই সংকট মোকাবিলায় তারা নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে। বিক্ষোভ দমন করার কয়েক সপ্তাহ পর তেহরান মূলত দুইটি পথে অগ্রসর হচ্ছে।তারা সমালোচকদের আটক করছে ও জেলে পাঠাচ্ছে এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গেও সম্ভাব্য কূটনৈতিক সূচনার চেষ্টা করছে।সংস্কারবাদী ফ্রন্ট জোটের একজন মুখপাত্র গতকাল সোমবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ডরা এই গোষ্ঠীর মুখপাত্র ইমামকে গ্রেফতার করেছে।আটক হওয়া কমপক্ষে পাঁচ জন সংস্কারবাদী ফ্রন্ট নেতার মধ্যে ইমাম একজন এবং বেশ কয়েকজন কর্মী ও চলচ্চিত্র নির্মাতাও রয়েছেন, যারা একটি প্রতিবাদ বিবৃতিতে সহ-স্বাক্ষর করেছিলেন।

ইরানের সরকার বিক্ষোভকে তার চিরশত্রু ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সৃষ্ট ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট