1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীতে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক সত্ত্বেও গ্রেফতার অভিযান জোরদার ইরানের জাপানের নির্বাচনে তাকাইচির দলের সুপার মেজরিটি নিশ্চিত নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’  নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলে ইসির পরিপত্র : অমান্য করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এই নকশী শিল্পকে প্রভূত উন্নয়ন সাধন করে মা-বোনদের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে- মামুন “এটা আমার শেষ বক্তব্য কী’না জানি’না”হয়’তো এটা আমার শেষ বক্তব্য হতে পারে – আফরোজা খানম রিতা ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সচিব

নোয়াখালীতে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আবদুল মোতালেবঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদসদস্য পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তাঁর নির্বাচনী ইশতেহারঘোষণা করেছেন। গতকাল নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে এ ইশতেহারঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রার্থী নিজেই তাঁর নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন, নির্বাচিত হলে নোয়াখালী-৪ আসনে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, শিল্পায়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীতকরণ, নোয়াখালী সিটি করপোরেশন গঠন, ইকোনমিক জোন, বিমানবন্দর ও সমুদ্র বন্দর স্থাপনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, সমবিষয়ক সম্পাদক মহিন উদ্দিন পরান, জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক সিরাজুল হক সিরাজসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা
উপস্থিত ছিলেন। প্রার্থী গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট