1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানীর উত্তরায়  হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ।  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। খোকসায় খাল খনন প্রকল্পে আগুন, লুটপাট-সন্ত্রাসীদের তাণ্ডব ! জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় ! মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতন প্রতিবাদে মাদ্রাসায় তালা দিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী  !‎ বাগমারায়   গোপন  রাজনীতির  প্রতিবাদে  বিক্ষোভ  মিছিল  সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে ফজলুল হক মিলন। শেরপুরে পাহাড়ি ঢলের পূর্বাভাস ঝুঁকিতে সীমান্তবর্তী জনপদ ! স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে  অছি নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

শাকিল আহমেদ জামালপুর :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জামালপুর পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর মহোদয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “আমরা ইতিহাসের অংশ হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছি। বিগত কিছু নির্বাচনে দায়িত্ব পালনে যে ঘাটতি ছিল, ইনশাআল্লাহ এবার আমরা দেশবাসীকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে আমরা বাংলাদেশ পুলিশ’ ইতিহাসের অংশ হতে পারব।”

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকল অফিসার ও ফোর্স সদস্যদের খোঁজখবর নেন। তিনি বলেন, “দীর্ঘদিন পর একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ আমরা পেয়েছি।”

তিনি অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইনচার্জ হিসেবে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রের মূল দায়িত্ব ও নেতৃত্ব পুলিশের ওপর ন্যস্ত।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব অত্যন্ত পরিশ্রমসাধ্য। তবে এই পরিশ্রমের মাঝেও ফোর্সের জন্য সর্বোচ্চ কমফোর্ট নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করা হবে। যে কোনো পরিস্থিতিতে সকল সদস্যকে সুস্থ বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, পূর্ণাঙ্গ ইউনিফর্ম পরিধান, বুলেটপ্রুফ জ্যাকেট ও বডি ওর্ন ক্যামেরা বেল্টের সঙ্গে সার্বক্ষণিক বহন নিশ্চিত করতে হবে। অস্ত্র যথাযথভাবে প্রদর্শন করতে হবে এবং কেন্দ্রে যাওয়ার পূর্বে অস্ত্র ও সরঞ্জামাদি ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। পাশাপাশি আত্মরক্ষার অধিকার সংক্রান্ত বিধান পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই আত্মবিশ্বাস হারানো যাবে না। নির্বাচনকালীন দায়িত্ব পালনে আনসার, সেনাবাহিনী, পুলিশের মোবাইল টিম ও বিজিবি মোতায়েন থাকবে এবং সকল বাহিনীর মধ্যে পর্যাপ্ত সমন্বয় বিদ্যমান থাকবে।

ফোর্সের ওয়েলফেয়ার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। থানা থেকে সিসি নিয়ে কেন্দ্রে যাওয়ার সময় সকল সদস্যের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির নিকট থেকে কোনো ধরনের সুবিধা বা কিছু গ্রহণ করা যাবে না। তিনি সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ১২ ফেব্রুয়ারি দেশবাসীকে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি কোনো প্রকার অস্থিতিশীলতা সৃষ্টি বা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালায়, সে ক্ষেত্রে কঠোরভাবে প্রতিহত করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোরশেদা খাতুন, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম; সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইমরুল হাসান, ইসলামপুর সার্কেল, জামালপুর; সহকারী পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর; সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) গণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট