1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি বিজিবি মহাপরিচালকের নির্দেশ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহিত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ শিবালয়ে বুতনী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দৈনিক ভোরের আওয়াজ-এর মেঘনা উপজেলা প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আবুল কাশেমের যোগদান গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় দুর্ঘটনারোধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য! দাবি আদায় না হলে গাইবান্ধায় সব ওষুধের দোকান বন্ধের ঘোষণা

পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি বিজিবি মহাপরিচালকের নির্দেশ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম-৬ এবং চট্টগ্রাম-২ আসনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন।

বিজিবি মহাপরিচালক গতকাল চট্টগ্রাম-৬ আসনে রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এবং চট্টগ্রাম-২ আসনের ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

মহাপরিচালক বেইজ ক্যাম্পে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে বিজিবি মহাপরিচালক চট্টগ্রামের স্থানীয় সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। ভোটাররা যেন নিরাপদ, শান্তি পূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

মহাপরিচালকের পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট