1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
 পার্লামেন্টরী গণতন্ত্রের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন- ড. আব্দুল মঈন খান - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ শিবালয়ে বুতনী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দৈনিক ভোরের আওয়াজ-এর মেঘনা উপজেলা প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আবুল কাশেমের যোগদান গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় দুর্ঘটনারোধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য! দাবি আদায় না হলে গাইবান্ধায় সব ওষুধের দোকান বন্ধের ঘোষণা

 পার্লামেন্টরী গণতন্ত্রের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন- ড. আব্দুল মঈন খান

মোঃ আল-আমিন দেওয়ান
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে দেশকে
পুনর্গঠনের নির্বাচন। অতীতে এ বাংলাদেশ থেকে সেনা শাসন প্রতিরোধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে এ
বাংলাদেশে যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে
ছিলেন ফজলুল হক মিলন। পরিবর্তন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ভোট ১২ তারিখ ভোট দিয়ে সংসদে পাঠান। তিনি এ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এ সব বলেন। সোমবার বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের
সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আলমগীর হোসেন স্বপন ও পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এর সহধর্মিনী সম্পা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সোলায়মান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট