1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দীঘিনালায় সুষ্ঠু ভোট নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা তৎপরতা - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময় গতি ফিরেছে গাজীপুর জেলা পরিষদের! মুক্তিযুদ্ধের চেতনা কিংবা চেতনায় ৭১ কেমন আছে! কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও মদ সহ আটক ৮ জন! জ্বালানি তেলের  সংকট- বিশ্ব রাজনীতির মারপ্যাঁচ নাকি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারসাজি! সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

দীঘিনালায় সুষ্ঠু ভোট নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা তৎপরতা

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) 
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন, ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দ্য বেবি টাইগার্স)-এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের নেতৃত্বে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন জানান, ভোটাররা যাতে নির্বিঘ্ন, ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায় সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই মনে করছেন, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথকে আরও সুগম করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট