বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

কোটালীপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬




কোটালীপাড়ায় সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময়

গত ২৩ মার্চ ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় এক সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় গণ্যমান্য ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন গোপালগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। স্থানীয় মান্দ্রা গ্রাম নিবাসী মোঃ কামাল হোসেন রউফের কন্যা সারাহ খানম এবং রতাল গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ শিকদারের পুত্র মোঃ রাসেল শিকদারের বিবাহ অনুষ্ঠান শেষে উক্ত মতবিনিময় কর্মসূচি সম্পন্ন হয়। এই সময় সদ্য নির্বাচিত সংসদ সদস্য জনাব জিলানী উপস্থিত সুধীজন বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রদত্ত সমস্যা, প্রয়োজন ও পরামর্শ মূলক বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহকারী এটর্নী জেনারেল সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব শেখ রেজাউল করিম, জেলা ও দায়রা জজ মো: আলী মাসুদ শেখ, কোটালীপাড়া উপজেলা শাখা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সহ-সভাপতি ভিপি ফায়েকুজ্জামান, পৌর শাখা বিএনপি’র সভাপতি ইউসুফ দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, মুন্সী ইকবাল হোসেন, আহমদ হোসেন চৌধুরী মিনু মিয়া, আব্দুর রাজ্জাক শেখ, মৌলভী সেকেন্দার আলী শেখ, এডভোকেট আনোয়ার হোসেন খান, রিয়াজ মাহমুদ চৌধুরী, সেকেন্দার ফরাজী, আব্দুর রহিম শিকদার, শেখ মহিবুজ্জামান মঙ্গু, ইউপি মেম্বার মোঃ শহিদুল ইসলাম, সাবেক মেম্বার কামরুল মুন্সী, মো: শকত খান, শরিফুল ইসলাম নয়ন, টিপু চৌধুরী, মো: হোসেন ঠান্ডা, মো: ফারুক শেখ, লিটু খান, মো: আলী খান, মো: শামীম শেখ, মো: মুংগু শেখ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews