1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সুষ্ঠু ভোট নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা তৎপরতা মানিকগঞ্জ -২ আসনের ভাড়ারিয়া ইউনিয়নে এমপি প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তর উঠান বৈঠক অনুষ্ঠিত রাজধানীর দক্ষিণখানে হাজী মার্কেটের সামনে ট্রাক ও অটোসিএনজির মুখোমুখি সংঘর্ষ শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে সাংবাদিকদের মানববন্ধন শরীয়তপুর-৩ আসনে ধানের শীষে ভোট চেয়ে আক্তার হোসেন কাজীর ব্যাপক গণসংযোগ রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন : নির্বাচনী সভায় মির্জা ফখরুল সকল সম্প্রদায়ের লোককে সাথে নিয়ে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই- মীর হেলাল উদ্দিন ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী জনসভা সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন

ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে সাংবাদিকদের মানববন্ধন

সুমন কুমার দে,শেরপুর
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি রোববার সকালে শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব সম্মুখে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। সাম্প্রতিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকদের অহেতুক হয়রানি বন্ধের দাবি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট