
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী সুলতান সরদার।
গত বৃহস্পতিবার দিনব্যাপী বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থণা করেন।এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন সাঈদ আহমেদ আসলাম ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে জিতে যাবে তারেক রহমান এবং এগিয়ে যাবে বাংলাদেশ। তাই আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিবেন।
এছাড়াও তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর সাথে পালং হরিসভায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর তাদের সাথে পালং বাজারে ধানের শীষের পক্ষের গণসংযোগে যোগদান করেন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।