
খাগড়াছড়ির দীঘিনালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছেন।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদিন ব্যাপী, দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে ২৯৮ নং আসনের সংসদ পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচনী সভা ও পথসভা করেছেন। প্রার্থী ও তার দলের নেতাকর্মীরা থানা বাজার, বাবুছড়া বাজার, পাবলাখালী শিবির, হাচিনসনপুর, বোয়ালখালি বাজার, মধ্যবোয়ালখালী, দাঙ্গাবাজার, চংড়াছড়ি, ছোট ও বড় মেরং, বেতছড়ি ও রশিক নগর এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন।জামতলী এলাকায় দিনের শেষ পথসভা শেষে প্রার্থী ও দলের নেতারা ভোটারদের কাছে নিজেদের ভাবমূর্তি ও দলীয় কার্যক্রম তুলে ধরার মাধ্যমে সমর্থন আহ্বান করেন।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং জেলা ও উপজেলার বিভিন্ন শীর্ষ নেতাকর্মীরা এই নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।