1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি বান্দরবানে বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ তারেক রহমানের আগমন উপলক্ষে ঘোড়াঘাটে আনন্দ মিছিল কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীর এঁর কটুক্তি’র প্রতিবাদে সিরাজগঞ্জে হাজার হাজার নারী’র বিক্ষোভ  বিরামপুরে জনসমুদ্র: কৃষি শিল্পায়ন, ঋণমুক্তি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নের চকরিয়ায় ১৩০ ভেট কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপন গোবিন্দগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু নির্বাচিত হলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ নির্মূলে কঠোর ব্যবস্থা—মামুনুল হক সিরাজগঞ্জে “বাংলা ইশারা ভাষা দিবস” উপলক্ষ্যে-আলোচনা সভা  এবং  প্রতিবন্ধীদের মাঝে হেয়ারিং এইড ও হুইলচেয়ার বিতরণ   বনবাড়িয়ায়   মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়- দোয়া মাহফিল ও আলোচনা সভা 

 গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি – মোয়াজ্জেম হোসেন আলাল

মোঃ আল-আমিন দেওয়ান ,কালীগঞ্জ (গাজীপুর)
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। গাজীপুরের
কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ সব বলেন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবু বাবলু এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন, জেলা কৃষক দল সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ হাসানুর রহমান জুয়েল, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ
সম্পাদক মো. মজনু শেখ, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম (সুমন) প্রমূখ। জনসভায় বক্তাগণ পরিবর্তন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট