1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে তারেক রহমান - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময় গতি ফিরেছে গাজীপুর জেলা পরিষদের! মুক্তিযুদ্ধের চেতনা কিংবা চেতনায় ৭১ কেমন আছে! কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও মদ সহ আটক ৮ জন! জ্বালানি তেলের  সংকট- বিশ্ব রাজনীতির মারপ্যাঁচ নাকি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারসাজি! সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে তারেক রহমান

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকাল সাড়ে ১১টায় মাঠে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। মাঠ প্রাঙ্গনে আসলেই হাজার হাজার নেতা-কর্মী তুমুল করতালে দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীত বস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান ২০০৩ সালের ৪ জানুয়ারি। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সেজন্য ঠাকুরগাঁওয়ে জনাব তারেক রহমানের আগমন বিএনপির নেতা-কর্মীদের কাছে অন্য রকম একটা আবেগ রয়েছে যার বহির্প্রকাশ নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।’

তিনি বলেন, এই জেলাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম। তিনি দলের শুধু মহাসচিবই নয়, সারাদেশের মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সেজন্য ঠাকুরগাঁওবাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম অন্য রকম গর্ব। তারা তার নামেই নিজেদের পরিচয় দেন।পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মাওলানা খলিলুর রহমান, গীতা পাঠ করেন ওমা শংকর ও বাইবেল পাঠ করেন ফাদার জসিম মুরমু। সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি  মির্জা ফয়সল আমিন। সঞ্চলনায় রয়েছেন জেলার সাধারণ সম্পাদক পয়গাম আলী।

জেলা সভাপতি মির্জা ফয়সল বলেন, ‘আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন নির্বাচনি সমাবেশে কীভাবে মানুষের ঢল নেমেছে।’ এদিকে সকাল ১০টা ৫মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারেক রহমান সৈয়দপুরের  উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে হেলিকপ্টারে ঠাকুগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জেলার বিভিন্ন এলাকায় থেকে জেলা স্কুল মাঠে সমবেত হতে থাকে। নেতা-কর্মীদের অনেকেরই হাতে রয়েছে ঠাকুরগাঁওয়েরর বরণ্যে সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।

এই সমাবেশে ঠাকুগাঁও ও পঞ্চগড়ের দলীয় প্রার্থীরা রয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও -৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম রয়েছেন ।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট