1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে জাতীয় পার্টির নির্বাচনী অফিস উদ্বোধন, দিন-রাত গণসংযোগে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময় গতি ফিরেছে গাজীপুর জেলা পরিষদের! মুক্তিযুদ্ধের চেতনা কিংবা চেতনায় ৭১ কেমন আছে! কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও মদ সহ আটক ৮ জন! জ্বালানি তেলের  সংকট- বিশ্ব রাজনীতির মারপ্যাঁচ নাকি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারসাজি! সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কালিহাতীতে জাতীয় পার্টির নির্বাচনী অফিস উদ্বোধন, দিন-রাত গণসংযোগে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী

শাহ আলম, টাঙ্গাইল 
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গত  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলার কোকডহরা এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।

অফিস উদ্বোধনের পরপরই তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। দিন-রাতব্যাপী চলমান এসব কর্মসূচির মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।গণসংযোগকালে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী ভোটারদের খোঁজখবর নেন এবং জাতীয় পার্টির প্রতীক ‘লাঙ্গল’-এ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক জনসমর্থন কামনা করেন। এ সময় তিনি বলেন, “কালিহাতীর সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি আদর্শ উন্নয়ন মডেলে রূপান্তর করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নেতৃত্বে জাতীয় পার্টি কালিহাতীতে একটি শক্তিশালী নির্বাচনী লড়াই গড়ে তুলতে প্রস্তুত।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী ধীরে ধীরে ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হচ্ছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট