1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীর এঁর কটুক্তি'র প্রতিবাদে সিরাজগঞ্জে হাজার হাজার নারী'র বিক্ষোভ  - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময় গতি ফিরেছে গাজীপুর জেলা পরিষদের! মুক্তিযুদ্ধের চেতনা কিংবা চেতনায় ৭১ কেমন আছে! কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও মদ সহ আটক ৮ জন! জ্বালানি তেলের  সংকট- বিশ্ব রাজনীতির মারপ্যাঁচ নাকি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারসাজি! সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীর এঁর কটুক্তি’র প্রতিবাদে সিরাজগঞ্জে হাজার হাজার নারী’র বিক্ষোভ 

সাথী সুলতানা,  সিরাজগঞ্জঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে জামায়াতে ইসলামী’র আমীর কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তি মন্তব্যে’র প্রতিবাদে- সিরাজগঞ্জে  হাজার হাজার নারীদের অংশগ্রহণে- শহরে স্মরণকালের লম্বা ৩৫ মিনিটের এক বিশাল  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  এ মিছিল নজর কাড়ে সিরাজগঞ্জ বাসীর।
শনিবার (৭ফেব্রুয়ারী-২০২৬খ্রি.) বিকেল সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জ শহরের  ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে -জেলা জাতীয়তাবাদী মহিলাদল এবং সাধারণ নারীরা  বিক্ষোভ মিছিল পূর্বে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ।  জেলা বিএনপির সাবেক  ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস এর সঞ্চালনায়–এসময়ে  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,  সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান   রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক  ভিপি শামীম খান,  যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ রাশেদুল হাসান রঞ্জন,  সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট,  আলমগীর হোসেন আলম, কাজিপুর উপজেলা সোনামুখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাশেদ কবীর চান্দু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আল আমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সংক্ষিপ্ত আলোচনা পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি  রুমানা মাহমুদ এর নেতৃত্বে জামায়াতে ইসলামির আমীর শফিকুর রহমান কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তি মন্তব্য করার প্রতিবাদে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বাজার স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট