1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
রমজান উপলক্ষে জামালপুরে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ঘিওরে রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত   উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির ভেদরগঞ্জে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ নজরুল দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

মোঃ আবদুল আজিজ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৪ ফ্রেবুয়ারি) বিকালবেলা যোবায়ের বাজার হাই স্কুল প্রাঙ্গনে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সুবর্ণচরে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার লেফট্যানেন্ট কর্ণেল সাইফুল। সভায় বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে অবৈধ অস্ত্রের সন্ধান, অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ,সড়কে দুই পাশে গাছের গুড়ি পেলে যাতায়াত পথ বন্ধ করা এবং সোস্যাল মিডিয়াতে মিথ্যা তথ্যে দিয়ে গুজব প্রচারে সংঘাত সৃষ্টি বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান সবাইকে।

ভোটকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সব দলের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন সাংবাদিকদের লেখনী ও তথ্য প্রদানে সহযোগিতা কামনা করা হয়।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিট্রেট ছেনমং রাখাইন। আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সানোয়ার, ক্যাপ্টেন সুলতানা,বিজিবি কমান্ডার হুমায়ূন, চরজব্বর থানার অফিসার ইনসার্জ (ওসি) লুৎফর রহমান।

মতবিনিময় সভায় সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, সুবর্ণচর খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি, উপজেলা মডেল মসজিদের ইমাম এবং উপজেলার বিভিন্ন হাট বাজারের সাধারণ সম্পাদক সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট