
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস চত্বরে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা,ক্রীড়া পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন ইভেন্টের খেলাধূলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে,নৃত্য ও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।
এ সময় সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ), শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার প্রমুখ। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণও ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ওমর ফারুক। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনা করেন, সহকারী শিক্ষক রাজিব চক্রবর্তী, মমতাজ মহল, আলমগীর হোসেন, বর্ণালী সাহা, আমিরুল ইসলাম, প্রদীপ কুমার, রিপন কুমার সহ অন্যান্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।