রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব কল্যাণ ইসলামিক ফাউন্ডেশন এর সমাবেশ ! বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামল এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক ও এ্যাব সদস্য প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নু-র নেতৃত্বে এ্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি টিম সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ কার্যক্রম চালায়। গণসংযোগকালে তারা মেহেন্দিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন কার্যালয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসহ পৌর শহরের ঐতিহ্যবাহী পাতারহাট বন্দর এলাকায় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী এনামুল কবির সোহাগ, প্রকৌশলী আবদুস সামাদ রনি, প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বল, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী ইকবাল আবদুল্লাহ, প্রকৌশলী তৌহিদুর রহমান জুয়েল, প্রকৌশলী আবু সাইয়েদ বাদশা, প্রকৌশলী মনিরুজ্জামান সোহাগসহ এ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে এ্যাব নেতৃবৃন্দ বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজিব আহসান-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নির্বাচনী পরিস্থিতি, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews