1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বের জন্য ভয়াবহ মুহূর্তে’ শেষ হলো যুক্তরাষ্ট্র-রাশিয়া সর্বশেষ পরমাণু চুক্তি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল সেনাবাহিনী প্রধানের ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় রমজান উপলক্ষে জামালপুরে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ঘিওরে রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত   উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির ভেদরগঞ্জে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

রমজান উপলক্ষে জামালপুরে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ

শাকিল আহমেদ , জামালপুর 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাসে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সেহরি ও ইফতারে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অফিস প্রাঙ্গনে আয়োজিত ‘মাহে রমজান ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, “রমজান মাসে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা নিশ্চিত করা একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের সংগঠিত উদ্যোগ শুধু তাৎক্ষণিক খাদ্য সহায়তাই নয়, বরং সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।” তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব এবং এ ক্ষেত্রে দোস্ত এইডের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে রয়েছে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ এবং ১ কেজি মুড়ি। পাশাপাশি প্রতিটি পরিবারের শিশুদের জন্য ললিপপ ও বিস্কুট সামগ্রী অন্তর্ভুক্ত করা হয়। প্রায় ৫২ কেজি ওজনের এসব ফুড প্যাকেট একটি পরিবারের পুরো রমজান মাসের সেহরি ও ইফতারের খাদ্যচাহিদা পূরণে কার্যকর সহায়তা প্রদান করবে।
সভাপতির বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী বলেন,
“রমজানকে কেন্দ্র করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী একটি বিস্তৃত মানবিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় প্রায় ২০ হাজার ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ, এক লক্ষ মানুষের জন্য ইফতার আয়োজন, সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদ পোশাক বিতরণ এবং যাকাতভিত্তিক বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস। এতে আরও উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, একাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবুল কালাম আজাদ রাজন, এসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া, সাংবাদিক মাসুদুর রহমানসহ দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও সংশ্লিষ্ট দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, মসজিদ নির্মাণ এবং দারিদ্র্য বিমোচনে বহুমাত্রিক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট