1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির ভেদরগঞ্জে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ নজরুল দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা আগৈলঝাড়ায় গৈলায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ

আগৈলঝাড়ায় গৈলায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ

গৌরনদী / আগৈলঝাড়া (বরিশাল) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার গৈলা কর্মকার বাড়িতে উঠান বৈঠক ও গৈলা বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন।
এ সময় উঠান বৈঠক, পথসভা ও গণ সংযোগস্থ সংখ্যালঘু মুসলিম, হিন্দু সম্প্রদায়সহ নানা সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। তারা ধানের শীষ, শহীদ জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে নিয়ে নানা প্রকার স্লোগান দেন। একই সময় হিন্দু সম্প্রদায়ের নারীরা উচ্চকণ্ঠে উলুধ্বনি দিয়ে এম. জহির উদ্দিন স্বপনের প্রতি তাদের সমর্থন জানান, তারা স্লোগান দেন হিন্দু সমাজ বেধেছে জোট, স্বপন ভাইকে দেবে ভোট, হিন্দু মুসলিম বেধেছে জোট ধানের শীষে দেবে ভোট। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি গৈলা কর্মকার বাড়িতে উঠান বৈঠক করেন।
এরপর রাত সাড়ে ৮টায় তিনি ওই উপজেলার গৈলা বাজারে পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের লোকজনকে উদ্দেশ্যে করে তিনি বলেন, শেখ হাসিনার ভুল রাজনীতি কারণে অতিষ্ঠ দেশবাসী তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।
এ সময় তার সাথে ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মোঃ মহিউদ্দিন বাদশা, দৈনিক ভোরের কাগজের সাবেক চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আবুল হোসেন মোল্লা, মোঃ এনায়েত খান মনু প্রমূখ। গণসংযোগ ও পথসভা গুলোতে বক্তৃতাকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান ছাড়া এ মুহূর্তে দেশে আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের এখন একমাত্র

ভরসার স্থল। ধানের শীষে ভোট দিয়ে আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী ওআমাকে এমপি বানালে দেশে শৃঙ্খলা ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট