1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।এ সময় তিনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট