1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা ও অপপ্রচারের অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা ও অপপ্রচারের অভিযোগ

গোলাম কিবরিয়া ​বাউফল (পটুয়াখালী) 
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তসলিম তালুকদার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত শুক্রবার বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গেলে স্থানীয় জামায়াত কর্মীদের উসকানিতে হামলার ঘটনা ঘটে। এতে মো. সুজন (২৫) নামের এক কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​বিএনপি নেতাদের দাবি, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এ সময় শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনেকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের কড়া প্রতিবাদ জানানো হয়। প্রকৃত ঘটনাকে তুচ্ছ ব্যক্তিগত বিরোধ (বাসের টিকেট ভাড়া কেন্দ্রিক) উল্লেখ করে নেতারা বলেন, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রং দিয়ে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।

​সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও হেলিকপ্টার ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। ভোটারদের অর্থের বিনিময়ে প্রভাবিত করার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে মিথ্যা মামলার পায়তারা করা হচ্ছে।

বক্তব্যের শেষ পর্যায়ে, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট