1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

বরখাস্ত শ্রম পরিসংখ্যান প্রধানের স্থলে নতুন নিয়োগ দিলেন ট্রাম্প

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস)-এর প্রধান হিসেবে নতুন একজনকে মনোনীত করেছেন।

দুর্বল কর্মসংস্থান পরিসংখ্যান প্রকাশের অভিযোগে তিনি গত বছর সংস্থাটির আগের প্রধানকে বিতর্কিতভাবে বরখাস্ত করেছিলেন।ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দেন, বর্তমানে হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অর্থনীতিবিদ ব্রেট মাতসুমোতোকে বিএলএস কমিশনার হিসেবে মনোনয়ন দেবেন তিনি।শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি মাসিক কর্মসংস্থানসহ বিভিন্ন অর্থনৈতিক তথ্য সংগ্রহ ও প্রকাশ করে, যেটিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির স্বাস্থ্যের সূচক হিসেবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।

গত আগস্টে ট্রাম্প অনেককে বিস্মিত করেন, যখন তিনি চার বছরের মেয়াদের মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএলএস কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেন। ওই সময়ে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন যে আগের মাসের হতাশাজনক কর্মসংস্থান পরিসংখ্যান তিনি ‘জাল’ করেছিলেন।এরপর ট্রাম্প পদটিতে তার একনিষ্ঠ সমর্থক ও রক্ষণশীল অর্থনীতিবিদ ই. জে. আন্তোনিকে নিয়োগ দেন।তবে সরকারি অভিজ্ঞতার অভাব, সংস্থার স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও অতীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ষড়যন্ত্রতত্ত্বমূলক ও নারী-বিদ্বেষী মন্তব্যের কারণে কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্যের কাছ থেকে আন্তোনির মনোনয়ন প্রতিরোধের মুখে পড়ে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের অনুমোদন সাপেক্ষে দায়িত্ব গ্রহণকারী মাতসুমোতোর বিএলএস-এ ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং তার কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস নেই।

সূত্র: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট