1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নবীনগরে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

নবীনগরে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ শও‎কত আলী , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

‎ব্রাহ্মণবাড়িয়ার ‎নবীনগর উপজেলার জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি খাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
‎নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, উদ্ধার হওয়া নারীর নাম হাজেরা বেগম (আনুমানিক বয়স ৪৫)। তিনি জিনদপুরের রহিম মিয়ার স্ত্রী। তার অস্থায়ী ঠিকানা জিনদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গরুর বাজারের পূর্ব পাশে।
‎‎পরিবারের সদস্যদের বরাতে তিনি আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের ধারণা স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে।
‎‎এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট