1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নির্বাচন ব্যবস্থাপনায় নতুন মাত্রা বডি ওর্ণ ক্যামেরায় ভোট কেন্দ্রের সার্বক্ষণিক নজরদারি - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

নির্বাচন ব্যবস্থাপনায় নতুন মাত্রা বডি ওর্ণ ক্যামেরায় ভোট কেন্দ্রের সার্বক্ষণিক নজরদারি

শাকিল আহমেদ , জামালপুর :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করতে জামালপুর জেলা পুলিশের বহরে যুক্ত করা হয়েছে আধুনিক বডি ওর্ণ ক্যামেরা (Body Worn Camera)।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালপুর জেলা পুলিশ লাইন ভেন্যুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোরশেদা খাতুন নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্যবহৃত বডি ওর্ণ ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণজনিত দক্ষতা ও বাস্তব প্রয়োগ (পারফরম্যান্স) মূল্যায়ন করেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পরিধেয় এই ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। একই সঙ্গে প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণযোগ্য থাকবে। ধারণকৃত ভিডিও সংরক্ষিত থাকায় পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও যাচাইয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বডি ওর্ণ ক্যামেরার ব্যবহার নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জামালপুর জেলা পুলিশ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট