1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁয় চ্যানেল এস টেলিভিশনের বর্ষপূর্তী উদযাপন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

নওগাঁয় চ্যানেল এস টেলিভিশনের বর্ষপূর্তী উদযাপন

মেহেদী হাসান (অন্তর) , নওগাঁ  :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
নওগাঁয় আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে চ্যানেল এস টেলিভিশনের বর্ষপূর্তী উদযাপন করা হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি মেহেদী হাসান অন্তরের আয়োজনে গত বুধবার (২৮ জানুয়ারী)  সন্ধ্যা ৬টায় শহরের মুক্তির মোড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে এ বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসনাত আলীর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আলাউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, এবি পার্টির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান রিপন, এনসিপির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আরমান হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক রবিউল করিম, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবীর উদ্দিন এবং জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ ও যাযাবর বান্ডের ভোকালিষ্ট খাদেমুল ইসলাম কাপ্টেন। অনুষ্ঠানে অতিথিরা চ্যানেল এস টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট