বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ, ২৮ জানুয়ারি ২০২৬:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব হাসান মারুফ মহোদয় আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেন।পরিদর্শনকালে জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহাপরিচালক মহোদয়কে গার্ড অব অনার (স্যালুট) প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শন শেষে জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়সমূহ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান বিগত এক বছরের মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন উপস্থিত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান।
সভায় মহাপরিচালক জনাব হাসান মারুফ মহোদয় কর্মকর্তা-কর্মচারীদের মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews