1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার

​শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া 
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে ওয়ান শুটারগান, কার্তুজ ও ককটেল বোমা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র‍্যাব-৯-এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
​র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প সূত্রে জানা যায়, শিমরাইলকান্দি এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড শটগানের কার্তুজ এবং ৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত কার্তুজগুলো পুলিশের লুট হওয়া সরঞ্জাম।
​অভিযান শেষে উদ্ধারকৃত ককটেল বোমাগুলো র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট দ্বারা নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে অভিযানের সময় পরিত্যক্ত ঘরটিতে কাউকে পাওয়া না যাওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
​র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট