1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা

গোলাম কিবরিয়া বাউফল (পটুয়াখালী) :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাউফল উপজেলা কনকদিয়া ইউনিয়নে স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় কনকদিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃখালেদুজ্জামান খান ফোরকান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনকদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী – ২ বাউফল আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃশহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি,বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন,সালমা আলম লিলি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু হিরন চন্দ্র দাস, ছাএদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির উপজেলা যুবদলের সদস্য সচিব মো: ফিরোজ উপজেলা শ্রমিক দলের সভাপতি ,মোঃ হাসান মঞ্জ, বাউফল পৌর বিএনপির সভাপতি সহ কনকদিয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট