1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সবুজ বাংলাদেশ বিএম কলেজ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

সবুজ বাংলাদেশ বিএম কলেজ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আতিকুর রহমান  , মেহেন্দিগঞ্জ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশ-এর বরিশাল জেলা আওতাধীন বিএম কলেজ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি বরিশাল নগরীর বিএম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতা বাড়ার এই সময়ে এমন মানবিক উদ্যোগে উপকৃত হন শতাধিক শীতার্ত মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদ খান শাহীন, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ; নাদিরা আফরোজ, বিভাগীয় প্রধান, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ; মোঃ নাজমুল হক, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ এবং কাজী জাবের আহমেদ, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সবুজ বাংলাদেশ সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও সবুজ বাংলাদেশ অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট