1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুর জনস্বাস্থ্যের প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

শেরপুর জনস্বাস্থ্যের প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

 সুমন কুমার দে,শেরপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্বে থেকেও চরম অনীহা, অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে শেরপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেনের বিরুদ্ধে। গত ০৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে তাকে শেরপুর জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। আগে তিনি ময়মনসিংহ জেলায় টানা চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। ময়মনসিংহের (১৩টি উপজেলা) থেকে তুলনামূলকভাবে ছোট জেলা শেরপুরে ( ৫ উপজেলা) পদায়নের পর থেকেই দায়িত্ব পালনে তার চরম অনীহা ও অবহেলা দৃশ্যমান বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অফিসের নাম প্রকাশের অনিচ্ছুক একটি সূত্র জানায়, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেনের নিয়মিত অফিসে অনুপস্থিতি এখন রেওয়াজে পরিনত হয়েছে। একসাথে জামালপুর ও শেরপুরের দায়িত্বে থাকলেও শেরপুরের আসেন মাত্র সপ্তাহে ১ দিন। জানা গেছে, ২০২৫ সালের ৯ নভেম্বর জামালপুর জেলার নির্বাহী প্রকৌশলীর পদটি বদলিজনিত কারণে শুন্য হলে জামাল হোসেন প্রধান প্রকৌশলীর উপর চাপ প্রয়োগ করে জামালপুর জেলার অতিরিক্ত দায়িত্বও গ্রহন করেন। দুই জেলার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, তিনি ৫ কর্মদিবসের মধ্যে মাত্র একদিন অফিস করেন। ঐদিন সকালে ময়মনসিংহ থেকে এসে অর্ধবেলা শেরপুর অর্ধবেলা জামালপুরে অবস্থান করেন। বাকি চারদিন দুই জেলার কোন অফিসেই তাকে পাওয়া যায় না।
লোকমুখে শোনা গেছে এসময় তিনি বদলির তদবিরে ব্যস্ত থাকেন। দাপ্তরিক প্রয়োজনে কেউ তাকে ফোন করলে তাদের সাথেও দূর্বব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় জেলা পরিষদ, উপজেলা পরিষদ,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সমূহ বিলুপ্ত হওয়ায় বর্তমানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা হচ্ছে কর্ম সম্পাদন সহয়তা কমিটির মাধ্যমে। শেরপুর ও জামালপুর জেলা পরিষদ ও পৌরসভার এসব কমিটির সদস্য হয়ে একটিতেও উপস্থিত থাকেন না নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। ফলে উন্নয়ন কাজের অনুমোদন, বিল ছাড় ও প্রকল্প বাস্তবায়নে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়েছে। এতে করে দুই জেলার ঠিকাদাররা চরম বেকায়দায় পড়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে এর আগের মেয়াদে নকলা ও নালিতাবাড়ী র কিছু উন্নয়ন কাজ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এব্যাপারে শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, আমার দায়িত্বে অবহেলার অভিযোগ সঠিক নয়। আমি নিয়মিতই দুই জেলায় অফিস করেছি। আমি আজও শেরপুর আছি।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট