1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা ভাঙচুর ও জরিমানা আদায় - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা ভাঙচুর ও জরিমানা আদায়

আব্দুল কাইয়ুম খান :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

গত ২৬ জানুয়ারী পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া এর পরিচালনায় নড়াইল জেলার পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস ও নড়াইল সদর আর্মি ক্যাম্পের সহযোগিতায় নড়াইল জেলার সদর উপজেলার আউরিয়া ও লোহাগড়া উপজেলার গিলাতলা ঝিকরা, মানিকগঞ্জ এলাকায় অবস্থিত সনাতন পদ্ধতির ফিক্সড চিমনি বিশিষ্ট মেসার্স রুপা ব্রিকসকে ৪ লাখ টাকা ও জিকজ্যাক পদ্ধতির মেসার্স গালিব ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স এম এস বি ব্রিকস ও মেসার্স কাতার ব্রিকস নামক ইটভাটার চিমনি, কীলন এবং ইটভাটার সমস্ত কাঁচা ইট ভেঙ্গে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট