1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দিনাজপুর-৬ এ শুধু এমপি নয়, মন্ত্রী পাওয়ার প্রত্যাশা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

দিনাজপুর-৬ এ শুধু এমপি নয়, মন্ত্রী পাওয়ার প্রত্যাশা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়া পরিষদের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে ঘোড়াঘাট পৌর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদ ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও নির্বাচনী গণসংযোগে ব্যস্ত থাকায় দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিন।” প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। এছাড়াও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও তিন বারের নির্বাচিত সফল মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, “দিনাজপুর-৬ আসনে আমরা শুধু এমপি নয়, মন্ত্রী পেতে চাই। এই অঞ্চলকে পিছিয়ে রাখা যাবে না।”

বক্তারা আরও বলেন, দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা নিয়ে একটি নতুন জেলা বাস্তবায়নের সময় এসেছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সভায় নির্বাচনে পুলিং এজেন্টদের দায়িত্ব, ভোট কেন্দ্র পাহারা ও ভোট সুরক্ষার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করা হয়। বক্তারা বলেন, “১৯৭১ সালে তাদের ভূমিকা জনগণ দেখেছে। তাদের নিয়ে নতুন করে দেখার কিছু নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকোনুজামান, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। সভায় বিএনপি, জিয়া পরিষদ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট