1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পাবনায় পিআইবির উদ্যোগে সাংবাদিকদের নির্বাচনী রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

পাবনায় পিআইবির উদ্যোগে সাংবাদিকদের নির্বাচনী রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাজী বাবলা , পাবনা :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

পাবনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) উদ্যোগে পাবনা ও নাটোর জেলার সাংবাদিকদের দুদিন ব্যাপি নির্বাচনী রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক ডঃ শাহেদ মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন, দুইদিনের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচনী প্রতিবেদন তৈরিতে সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি শিক্ষাবিদ শিবজিদনাগ, প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক উৎপল মির্জা প্রমুখ। প্রশিক্ষক হিসাবে ছিলেন ফ্রিল্যান্সার সাংবাদিক জিয়াউর রহমান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান। দুইদিনের প্রশিক্ষণে সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনী রিপোর্টিং বিষয়ক চ্যালেঞ্চ উত্তরণের উপায় সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এছাড়া নির্বাচনের আইন ও বিধিবিধান, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, গুজব, প্রোপাগান্ডা মোকাবেলা ফ্যাক্টচেকিংসহ ছবি ও ভিডিও যাচাই করার নানা উপায় নিয়ে ধারনা, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এছাড়া গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য সীমা, আচরণ বিধিমালা, নির্বাচনী সাংবাদিকতা ও নৈতিকতা এবং নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণে পাবনা ও নাটোর জেলার ৫০ সাংবাদিক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট