1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জনগণেই আমাদের শেষ ঠিকানা : ডা. জাহিদ হোসেন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

জনগণেই আমাদের শেষ ঠিকানা : ডা. জাহিদ হোসেন

আনভিল বাপ্পি ঘোড়াঘাট(দিনাজপুর) 
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

দিনাজপুর–৬ আসনের (ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর,নবাবগঞ্জ) ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন জনগণেই আমাদের শেষ ঠিকানা। জনগণই যেহেতু আমাদের শেষ ঠিকানা! কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে জনগণকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাহলে ঐক্যবদ্ধ জনগণ ইনশাআল্লাহ আগামী দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসাবে কাজ করবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের মানুষ।

গত রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর এলাকার নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি একই দিন দিনব্যাপী উপজেলার বুলাকীপুর ও তামাকুপাড়া গির্জা এলাকা, কলাবাড়ি, জয়রামপুর, লোহারবন্দ ও ভেলাইন গ্রামে পথসভা ও গণসংযোগ করেন।

এসময় পথসভা ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু, দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট