1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর শৌলপাড়া ইউপির চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর শৌলপাড়া ইউপির চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ!

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরে বিএনপিতে যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দলেরই অপর একটি পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দিবাগত গভীর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩টি ঘরে অগ্নিসংযোগ করা হয় এবং ৯টি আধাপাকা টিনের ঘর কুপিয়ে ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করা হয়েছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী আগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর উপস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক সমর্থকসহ তিনি বিএনপিতে যোগদান করেন। এই যোগদানের পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ঘটনার আগের দিন তিনি স্ত্রী ও সন্তানদের কাছে দুবাই ভ্রমণে যান।

চেয়ারম্যানের অনুপস্থিতিতে শুক্রবার রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে হামলাকারীরা। এসময় তার ও তার সমর্থকদের অন্তত ১১টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়দের দাবি, নতুন ও পুরাতন কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত।

খবর পেয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এই হামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট