1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

বাউফলে জামায়াত সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের বিশাল সমাবেশ

গোলাম কিবরিয়া , বাউফল (পটুয়াখালী) :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বাউফলের ঐতিহ্যবাহী পাবলিক মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ৩ টায় এই সমাবেশে উপচে পড়া জনস্রোত লক্ষ্য করা যায়।
​নেতৃবৃন্দের বক্তব্য ও রাজনৈতিক অঙ্গীকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেন, আমরা এ দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই। তবে এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাউফলবাসী সৌভাগ্যবান যে তারা ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন। দেশ গড়ার লড়াইয়ে আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের জায়গা হবে না। সাবেক জামাতে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ​সাহেবের পুত্র বিশেষ অতিথি আহ্বানে জনাব শামীম সাঈদী বলেন, দেশে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। ​প্রার্থীর প্রতিশ্রুতি নিজ বক্তব্যে জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ আবেগঘন কণ্ঠে বলেন, আমি বাউফলের এমপি হতে আসিনি, বরং বাউফল বাসীকে এমপি বানাতে চাই। আমি ক্ষমতার মোহে নয়, আপনাদের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। জনাব ডক্টর মাসুদ বলেন আমি এমপি নির্বাচিত হলে সরকারি করমুক্ত গাড়ি ব্যবহার করব না আমি আমার নিজস্ব ব্যক্তিগত গাড়ি ব্যবহার করব শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল উপহার দেব। সমাবেশের পরিবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে সমবেত হন।। সভাপতি মাওলানা মোঃ ইসহাক আগামী নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট