1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি  ধ্বংস

আব্দুল কাইয়ুম খান 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
গত ২১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, পাইকগাছা এর উদ্যোগে, খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা ও কয়লার চুল্লীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা, খুলনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) , পাইকগাছা, খুলনা জনাব মো: ফজলে রাব্বী। এ সময় দুটি এক্সকাভেটর দিয়ে ৩ টি অবৈধ ইটভাটার চিমনি, কিলন ও কাচা ইট ধংস করা হয়। এছাড়া ৫৩ টি অবৈধ কয়লার চুল্লি সম্পুর্ণ ভাবে ধংস করা হয়।  অভিযানে পরিবেশ অধিদপ্তর ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, আনসার ভিডিপি, পল্লি বিদ্যুৎ, গ্রাম পুলিশ ও একদল শ্রমিক অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়। কয়লা চুল্লি ধ্বংসে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এলাকাবাসীর প্রত্যাশা বাকি অবৈধ কয়লা চুল্লি গুলো প্রশাসন দ্রুত অপসারণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট