1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুর সদর-১ আসনের প্রিয় মুখ ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

শেরপুর সদর-১ আসনের প্রিয় মুখ ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

সুমন কুমার দে , শেরপুর থেকে :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে শেরপুর সদর-১ আসনের ভোটারদের কাছে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মুখ হিসেবে ওঠে এসেছেন বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে আগ্রহী বলে স্হানীয়দের সাথে কথা বলে জানাগেছে।
ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলাকে চাঁদাবাজি মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিকদায়িক সম্প্রতি বজায় রাখার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, সকল ধর্ম ও মতের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট রেখে সম্মিলিত ভাবে উন্নয়নের পথে এগিয়ে নিতে চান শেরপুর কে।
অন্যদিকে সদর আসনের তার প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কার বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের উল্লেখ যোগ্য ভোট ব্যাংক না থাকলেও বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে।
এছাড়াও জামাতে ইসলামি প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ এর জোড়ালো প্রচারণা না থাকলেও কয়েকটি ইউনিয়নে প্রচুর ভোট রয়েছে তার।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান নির্বাচনী মাঠে স্প্ষ্টভাবেই এগিয়ে রয়েছেন, ধানের শীষের কান্ডারি, জেলা বিএনপির যুগ্নআহব্বায়ক,
ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।স্হানীয় জনগনের ভাষ্য মতে, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করে শেরপুর জেলাকে আধুনিকতা ও সুশাসনের পথে এগিয়ে নিতে চান তারা।ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আরো বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে তিনি সবসময় সকলকে নিয়ে, মিলেমিশে শেরপুরের উন্নয়নের কাজ করে যেতে বদ্ধ পরিকর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট