
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালাইয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধানের শীষের পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ বাউফল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃশহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি,বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন,বাউফল মহিলা দলের সভাপতি সালমা আলম লিলি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদ জনাব মিজানুর রহমান লিটু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাএদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায় সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন, সহ কালাইয়া ইউনিয়নের বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন ###