রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, কাতার ও সাত অন্য মুসলিম দেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬



সৌদি আরব এবং গাজা-সমঝোতায় মধ্যস্থতাকারী কাতার ও তুরস্কসহ সহ আটটি মুসলিম-প্রধান দেশ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পর্ষর্দ’-এ যোগ দিতে সম্মত হয়েছে বলে বুধবার জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক যৌথ বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীরা ‘অভিন্ন সিদ্ধান্তে’ এই পর্ষদে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ট্রাম্প এ পর্ষদের চেয়ারম্যান থাকবেন এবং তারা গাজা সংকট নিয়ে ট্রাম্পের ‘শান্তি প্রচেষ্টা’ সমর্থন করছেন।

কুয়েত পরবর্তীতে এক্স-এ পোস্ট করেছে যে তারা ও পর্ষদে যোগ দিচ্ছে। দুনিয়ার বহু নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে স্থায়ী আসনের জন্য ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন) অনুরোধ ছিল। সৌদি বিবৃতিতে কোনো অর্থ প্রদানের উল্লেখ নেই। মূলত গাজার পুনর্গঠনের তদারকি করার জন্য তৈরি হলেও, পর্ষদের গঠনতন্ত্র বলে যে এর কার্যক্রম শুধুমাত্র গাজায় সীমিত নয় এবং এটি জাতিসংঘের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এর ফলে কিছু ইউরোপীয় মিত্র, বিশেষ করে ফ্রান্স, ক্ষুব্ধ হয়েছে। এ সময় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দু’দেশই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিনিয়োগ ও ব্যবসায়িক প্রতিশ্রুতি দিচ্ছে। ফ্রান্স পর্ষদে যোগ দিচ্ছে না বলেছে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলি আল-সাওয়াদিকে ‘গাজা এক্সিকিউটিভ বোড’-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন।

 

সূত্র: রিয়াদ থেকে এএফপি জানায়,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews