1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়নি: ন্যাটো মহাসচিব - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়নি: ন্যাটো মহাসচিব

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :   ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্নটি আলোচনায় আসেনি।

ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রুটে ট্রাম্প ঘোষিত কথিত ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি সম্পর্কে খুব কম তথ্য দেন।তিনি বলেন, ‘আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করার জন্য একটি ভালো সমঝোতায় পৌঁছেছি।’ এ সময় তিনি এএফপিকে আগে দেওয়া মন্তব্যের পুনরাবৃত্তি করে জানান, প্রকৃত কোনো চুক্তিতে পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি।

রুটে বলেন, ‘এর অর্থ হলো ন্যাটো এবং ন্যাটোর সম্মিলিত সক্ষমতা ব্যবহার করে কীভাবে পুরো আর্কটিক অঞ্চলকে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে আমরা একমত হয়েছি।’সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ড কি ডেনমার্কের অংশ হিসেবেই থাকবে। জবাবে রুটে বলেন, ‘আজ রাতে প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনায় এই বিষয়টি আর উত্থাপিত হয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্টের মূল মনোযোগ ছিল দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং চীন ও রাশিয়ার তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশাল আর্কটিক অঞ্চলকে কীভাবে সুরক্ষিত রাখা যায়। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এটিই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট