1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
যুক্তরাষ্ট্রের তেল বিক্রির ৩০ কোটি ডলার মুদ্রা চাঙা করতে ব্যবহার করা হবে: ভেনেজুয়েলা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

যুক্তরাষ্ট্রের তেল বিক্রির ৩০ কোটি ডলার মুদ্রা চাঙা করতে ব্যবহার করা হবে: ভেনেজুয়েলা

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রি থেকে তার দেশ ৩০ কোটি ডলার পেয়েছে এবং এ অর্থ দেশটির বিধ্বস্ত মুদ্রা বলিভারকে চাঙা করতে ব্যবহার করা হবে।

রদ্রিগেজ জানান, ওয়াশিংটনের মাধ্যমে সম্পন্ন ৫০ কোটি ডলারের তেল বিক্রি থেকে পাওয়া অর্থ বৈদেশিক মুদ্রাবাজার ‘স্থিতিশীল’ করতে ব্যবহার করা হবে, যাতে ‘আমাদের শ্রমজীবী মানুষের আয় ও ক্রয়ক্ষমতা সুরক্ষিত হয়’।

গত সপ্তাহান্তে ওয়াশিংটন জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘ঐতিহাসিক জ্বালানি চুক্তি’র মধ্যস্থতা করেছেন, যা ‘আমেরিকান ও ভেনেজুয়েলার জনগণের উপকারে আসবে’।ট্রাম্প বলেন, তেল বাজারদরে বিক্রি করা যেতে পারে এবং বিক্রির অর্থ ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার নিয়ন্ত্রণে থাকবে’। ২০১৮ সাল থেকে বৈদেশিক মুদ্রা ভেনেজুয়েলার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—সে সময় বলিভার কার্যত মূল্যহীন হয়ে পড়ে এবং ডলার দেশটির বাস্তব কার্যকর মুদ্রায় পরিণত হয়।

এর পর থেকে ডলার ও বলিভার পাশাপাশি ব্যবহৃত হয়ে আসছে। তবে ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের ছয় বছর ধরে চলা নিষেধাজ্ঞার কারণে ডলারের ঘাটতি তৈরি হয়, ফলে এর মূল্য দ্রুত বেড়ে যায়। মুদ্রাবাজারে হস্তক্ষেপের মাধ্যমে সরকার ধীরে ধীরে সরকারি ডলারদর ও কালোবাজারি দরের ব্যবধান কমাতে চায় বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকোঅ্যানালিটিকা।

৩ জানুয়ারি কারাকাসে বোমা হামলার অভিযানে দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার আগে, মার্কিন তেল নিষেধাজ্ঞা এড়াতে ভেনেজুয়েলাকে তার অপরিশোধিত তেলে বড় ধরনের ছাড় দিতে হতো।

ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন। ডিসেম্বরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল বহনকারী ট্যাংকার জব্দের মাধ্যমে ওই বিক্রির ওপর কড়াকড়ি শুরু করে।

সূ্ত্র: কারাকাস থেকে এএফপি জানায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট