
ধানের শীষ প্রতীক পেয়েছেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
অন্যদিকে, একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ পেয়েছেন রিকশা প্রতীক।
এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী তোফায়েল আহমেদ হাত পাখা, গণঅধিকার পরিষদের প্রার্থী ফিরোজ আহমেদ মুন্সী ট্রাক, এনসিপির প্রার্থী আব্দুর রহমান শাপলা কলি, সুপ্রীম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া একতারা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম মটর সাইকেল ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা ঘোড়া প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ করেন, শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।