রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

কক্সবাজারের টেকনাফে বিদেশি অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬




কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রধারী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক প্রকাশ বদাফুলা (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার (১৯ জানুয়ারি ) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। জানা যায়, নাজিরপাড়ার বাসিন্দা অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শামশুল হক প্রকাশ বদাফুলা তার মালিকানাধীন তরমুজ খেতের একটি ছাপড়ি ঘরে অবস্থান করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে শামশুল হককে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী সাহাবুদ্দিন প্রকাশ সাবু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারের পর আসামির দেখানো মতে ছাপড়ি ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে মাটির নিচে গর্ত করে রাখা একটি ৭.৬২ এমএম ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের চালায় পলিথিনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ এমএম ম্যাগাজিনসহ আরেকটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি শর্টগানের কার্তুজ এবং একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

ওসি আরও জানান , গ্রেপ্তার শামশুল হক প্রকাশ বদাফুলার বিরুদ্ধে অস্ত্র মামলা, ডাকাতি, মাদক ও মারামারিসহ মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পাশাপাশি অস্ত্র, বিদ্যুৎ আইন, মারামারি ও মাদকসহ মোট ৬টি গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে কার্যকর ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews