1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

আগামী ৭ নভেম্বর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক  : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আজ বুধবার ঘোষণা করেছেন,  আগামী ৭ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি অর্থনীতি এবং অপরাধ মোকাবিলার ক্ষেত্রে তার সরকারের সফলতার প্রশংসা করেন।

গত মাসে প্রকাশিত সর্বশেষ করদাতা ইউনিয়ন/কিউরিয়া জরিপে বিরোধীদল লেবার পার্টি ৩১.৬ শতাংশ সমর্থন নিয়ে লুক্সনের রক্ষণশীল ন্যাশনাল পার্টির ৩০ শতাংশ তুলনায় থেকে সামান্য এগিয়ে রয়েছে। তবে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই সংখ্যার ভিত্তিতে লুক্সনের জোট সরকার তার অংশীদার দলের সমর্থন নিয়ে এখনও ক্ষমতায় থাকবে। লুক্সন প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার সরকার ‘মৌলিক বিষয়গুলো ঠিক করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করবে।’

প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তখন দেশ ভুল পথে চলছিল এবং গত দুই বছরে পরিস্থিতির পরিবর্তন শুরু করার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।’  তিনি বলেন, ‘অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ব্যবসা ও ভোক্তাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে, নির্মাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি অবিশ্বাস্যভাবে ভালো হচ্ছে।’ প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে মুদ্রাস্ফীতি সাত শতাংশ থেকে তিন শতাংশেরও কম হয়েছে।

লুক্সন ভারতের সঙ্গে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তির দিকে ইঙ্গিত করে বলেন, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন এই বছর পাস করার আশা করা হচ্ছে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অপরাধ দমনে তার সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট