1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হাফ-সেঞ্চুরির ইনিংসে ১৩ ধাপ উন্নতি শারমিনের - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

হাফ-সেঞ্চুরির ইনিংসে ১৩ ধাপ উন্নতি শারমিনের

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

 নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের আর কোন ব্যাটার বা বোলারের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি।

চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন আক্তার। তার ব্যাটে চড়েই যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাই পর্ব শুরু করে টাইগ্রেসরা। দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন শারমিন।

বাছাই পর্বে ম্যাচ জয়ী ইনিংস খেলার সুবাদে আইসিসি র‌্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে শারমিনের। ৪৩৪ রেটিং নিয়ে ৫৭তম স্থানে আছেন এই ডান-হাতি ব্যাটার।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৬০৩ রেটিং নিয়ে ১৮তম স্থানে আছেন তিনি। এরপরই অবস্থান শারমিনের।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তার রেটিং ৭৯৪।

বোলারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন লেগ-স্পিনার রাবেয়া খান। ৬৬০ রেটিং নিয়ে ১৫তম স্থানে আছেন তিনি।

অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ওয়েসট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট