1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
উ. কোরিয়া বছরে ১০ থেকে ২০টি পরমাণু যুদ্ধাস্ত্র তৈরি করছে: লি জে মিয়ুং   - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

উ. কোরিয়া বছরে ১০ থেকে ২০টি পরমাণু যুদ্ধাস্ত্র তৈরি করছে: লি জে মিয়ুং  

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :   দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং বুধবার বলেছেন, উত্তর কোরিয়া প্রতি বছর ২০টি পরমাণু যুদ্ধাস্ত্র তৈরি করার জন্য পর্যাপ্ত পরমাণু উপকরণ তৈরি করছে।

লি নতুন বছরের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘প্রতি বছর ১০টি থেকে ২০টি পরমাণু অস্ত্র তৈরি করার জন্য যথেষ্ট পরমাণু উপাদান উত্তর কোরিয়ায় উৎপাদিত হচ্ছে।’

লি আরও বলেন, ‘উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার লক্ষ্যে তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের  প্রযুক্তি উন্নত করছে।’

তিনি বলেন, কোনও এক সময়, উত্তর কোরিয়া সেই পরমাণু অস্ত্রাগার নিরাপদ করতে সক্ষম হবে, যা তারা মনে করে তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রাগার নিরাপদ থাকার পাশাপাশি তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সক্ষমতাও থাকবে, যা কেবল যুক্তরাষ্ট্রকেই নয়, বরং গোটা বিশ্বকেও হুমকির মুখে ফেলতে পারে।

তিনি বলেন, একবার অতিরিক্ত মাত্রা বেড়ে গেলে, এটি তার সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে। তখন একটি বিশ্বব্যাপী বিপদ দেখা দেবে।

লি জে মিয়ুং আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা মোকাবিলায় একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল।

তিনি বলেন, পরমাণু উপকরণ উৎপাদন ও আইসিবিএম উন্নয়ন স্থগিত করা এবং সেই সঙ্গে বিদেশে রপ্তানি বন্ধ করাও লাভজনক হবে।তিনি আরও বলেন, ‘এটি সকলের জন্য লাভজনক হবে।

এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের  প্রেসিডেন্ট শি জিনপিং উভয়ের কাছেই যুক্তিটি তুলে ধরেন। গত জুনে তার শপথ গ্রহণের পর থেকে, লি পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের জন্য উদ্যোগ নিয়েছেন, যা তার পূর্বসূরীর উগ্র দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ ভিন্ন।

তবে পিয়ংইয়ং তার প্রস্তাবের প্রতি সাড়া দেয়নি এবং সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্তবর্তী শহর কায়েসংয়ে ড্রোন ওড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে।

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট